হুজরাপুর মডেল একাডেমী

হুজরাপুর মডেল একাডেমী

প্রতিষ্ঠান পরিচিতি

EIIN: ১২৪৩৮৫
প্রতিষ্ঠাকাল: ১৯৯৬
অবস্থান: হুজরাপুর, রহনপুর, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ
শিক্ষার স্তর: ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি
মোট শিক্ষার্থী: প্রায় ২২২ জন
প্রতিষ্ঠানের ধরন: বেসরকারি, এমপিওভুক্ত
যোগাযোগ: ০১৩০৯১২৪৩৮৫, ০১৭১৮৭৭১৪১৪

আমাদের সম্পর্কে

হুজরাপুর মডেল একাডেমী একটি স্বনামধন্য ও প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান, যা ১৯৯৬ সালে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মহান ব্রত নিয়ে প্রতিষ্ঠিত হয়। রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার অন্তর্গত রহনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডে হুজরাপুর গ্রামে অবস্থিত । এই বিদ্যালয়টি শুরু থেকেই স্থানীয় ও আশপাশের অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত।

আমরা বিশ্বাস করি, মানসম্মত শিক্ষা মানুষের চরিত্র ও ভবিষ্যৎ গঠনে মুখ্য ভূমিকা পালন করে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে একাডেমীটি ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালনা করে থাকে। জাতীয় শিক্ষাক্রম অনুসারে সৃজনশীল পদ্ধতিতে পাঠদান করা হয়, যাতে শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিক মূল্যবোধের সমন্বিত বিকাশ ঘটে।

শিক্ষক ও পরিবেশ

হুজরাপুর মডেল একাডেমীতে রয়েছে একদল দক্ষ, অভিজ্ঞ ও সৃজনশীল শিক্ষক, যারা শিক্ষার্থীদের শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের জন্যও প্রস্তুত করে তোলেন। শৃঙ্খলাবদ্ধ ও অনুপ্রেরণামূলক পরিবেশে শিক্ষার্থীরা নিরাপদ ও আত্মবিশ্বাসী হয়ে শিক্ষা গ্রহণ করতে পারে।

আমরা বিশ্বাস করি, মানসম্মত শিক্ষা মানুষের চরিত্র ও ভবিষ্যৎ গঠনে মুখ্য ভূমিকা পালন করে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে একাডেমীটি ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালনা করে থাকে। জাতীয় শিক্ষাক্রম অনুসারে সৃজনশীল পদ্ধতিতে পাঠদান করা হয়, যাতে শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিক মূল্যবোধের সমন্বিত বিকাশ ঘটে।

সহশিক্ষা কার্যক্রম

শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে আমরা গুরুত্ব দিয়ে থাকি। প্রতি বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, ক্রীড়া প্রতিযোগিতা, জাতীয় দিবস পালন ও সামাজিক সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বগুণ ও ব্যক্তিত্ব বিকাশ ঘটে।

আমাদের লক্ষ্য

আমাদের লক্ষ্য একটি শিক্ষিত, নৈতিক, প্রযুক্তিনির্ভর এবং মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা, যারা ভবিষ্যতে সমাজ ও জাতির কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারবে।